• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির উদ্ভূত পরিস্থিতিতে করনীয় নির্ধারণে
রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2025   Sunday

খাগড়াছড়ির চলমান উদ্ভূত পরিস্থিতিতে করনীয় নির্ধারণে রোববার রাঙামাটিতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। এছাড়াও জেলার ৪৩ টি স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য সুধীজনের সাথেও একই উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভাা করেন জেলা প্রশাসক। সভায় উপস্থিত নেতৃবৃন্দ রাঙামাটিতে সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে সম্মিলিতভাবে মোকাবেলায় দৃঢ় সংকল্প ব্যক্তের পাশাপাশি যাতে কোন মহল রাঙামাটি জেলায় কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেন,বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, এনসিপির জেলা যুগ্ন সমন্বয়কারী উজ্বল চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমা, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সহ-দপ্তর সম্পাদক বিজয়গিরি চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, নির্মল বড়ুয়া প্রমুখ। এছাড়া পৃথকভাবে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলার ৪৩টি স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য সুধীজনের সাথেও উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায়, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পূর্নিমা ও কঠিন চীবর দান, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা নিয়ে রাঙামাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় যেকোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে সম্মিলিতভসবে মোকাবেলা করার বিষয়ে সভায় উপস্থিত সকলে তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। যাতে কোন মহল রাঙামাটি জেলায় কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহবানের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা ও রাঙামাটিতে সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের নিকট উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এাছাড়াও মতবিনিময় সভায় পাড়ায়-মহল্লায় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেতনা সৃষ্টির উদ্যোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেইক আইডি দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক লেখা-লেখী হচ্ছে তার থেকে সর্তকতা থাকতে ও  এ বিষয়ে সচেতনা সৃষ্টি করার বিষয়েও আলোচনা করা হয়েছে।
এদিকে,পৃথকভাবে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে জেলার ৪৩ টি স্পোর্টস ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। এ মতবিনিময় সভায় উপস্থিত সবাই জেলার সকল ধর্ম-শ্রেণি-পেশার মানুষের মধ্যকার সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দ নিজ নিজ পাড়া-মহল্লায় সকলের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভুমিকা পালনের কথাও ব্যক্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোন ধরনের প্রয়াস সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য ও কোন ধরনের গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে সভায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ