• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২০ জন জুয়াড়ীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2015   Saturday

রাঙামাটিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত চার জন আসামীসহ ২০ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ১জন, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১জন, নারী নির্যাতন মামলায় ১জন, পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামী ১জন এবং বাকী ১৬ জন জুয়াড়ী।


পুলিশ জানায়, শুক্রবার রাতে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এসআই শাহ আলম, এসআই ইউছুফ, এসআই মোকাদ্দেছ, এএসআই হাসানুজ্জামানসহ পুলিশের একটি দল প্রথমে শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল হোসেনকে গ্রেফতার করেন। এরপর আলম ডকের লেকার্স পাবলিক স্কুল সংলগ্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াবা ব্যবসায়ী নাছির উদ্দিন, পাবলিক হেলথ এলাকা থেকে নারী নির্যাতন আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিনুল ইসলাম সোহাগ এবং দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলাকারী ওয়ারেন্টভুক্ত রুবেলকে গ্রেফতার করেন।


অপরদিকে একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার একটি ক্লাবে খেলার সময় হাতেনাতে ১৬জন জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন,বশির, নোমান, রিপন বড়–য়া, শাহ আলম, দুলাল, আবছার, সামছু, আকবর আলী, কপিল উদ্দিন, বোরহান উদ্দিন, রায়হান, মনসুর আলম, মোশারফ হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও কফিল উদ্দিন।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৪জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং শহরের একটি ক্লাব থেকে ১৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ