• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় নিহত ২

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2015   Wednesday

বান্দরবানে বুধবার সকালে মোটরসাইকেল ও জীপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সদর উপজেলা কুহালং ইউনিয়নের ডলুপাড়া এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে রাঙামাটির চন্দ্রঘোনার উদ্দেশ্যে যাওয়ার পথে বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় এলাকায় মোটরসাইকেল ও জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী চাওয়াং মার্মা (১৯) নিহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত মোটর সাইকেল চালক উথোয়াই মার্মা (৩০) ও চামাচিং (২৪) মারমাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। জেলা সদর হাসপাতাল থেকে আহত দুইজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়। নেয়ার পথে চট্টগ্রামের কেরানীহাট এলাকায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়।

 

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন বলেন, একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ