• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩পরিবারকে মানবিক সহায়তা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2024   Saturday

রাঙামাটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারের মাঝে ২৮ ডিসেম্বর মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস) এর অর্থায়নে, কারিতাস বাংলাদেশের কারিগরি সহায়তায়, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস(আশিকা) এ বাস্তবায়নে  মানবিক সহায়তা প্রদান প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়।

বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান কংকন চাকমা। বক্তব্যে দেন  বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার  জান্নাতুল নূর ও ইউপি মেম্বার মোঃ বদিউল আলম। স্বাগত বক্তব্য  দেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর অর্জন চাকমা।  

স্বাগত বক্তব্য প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর অর্জন চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বন্যায় সার্বিক ক্ষতি হ্রাস করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ  ও  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা  প্রকাশ করেন। 

মানবিক সহায়তা প্রদান প্রকল্পের আওতায় বাঘাইছড়ি ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্ত মোট ২০৩টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে মানবিক সহায়তা অনুদান  হিসেবে ছয় হাজার টাকার নগদ অর্থ  প্রদান করা হয়। 

--সম্পাদনা/সিআর/হিলবিডি

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ