• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে দিনব্যাপী পুষ্টি মেলার আয়োজন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2024   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায়  মঙ্গলবার(১০ ডিসেম্বর) দিন ব্যাপী পুষ্টি মেলার  আয়োজন করা হয়। 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের পিআরএলসি-এর প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন  বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদা ) সজীব কান্তি ৰুদ্ৰ।  হিল ফ্লাওয়ারের পিআরএলসি এর  প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার  ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ  মোঃ আলিমুজ্জামান খান , ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান , ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রামাচরণ মার্মা  প্রমুখ। 

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা পুষ্টি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা পালন করে পুষ্টি। আর সুষম পুষ্টি পেতে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। তাই সকলকে পুষ্টিকর খাবার খেতে হবে। 

বক্তারা আরো বলেন, খাবারে উন্নতমানের পুষ্টি গুণ পেতে বিভিন্ন রঙের শাক সবজি খেতে হবে। খাবারের কথা ভাবলেই আগে ভাবতে হবে পুষ্টি। আমাদের আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাবার খেতে হবে। বৈচিত্রপূর্ণ খাদ্যে বিভিন্ন পুষ্টি গুনাগুণ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ