• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে দুই গ্রæপের মধ্যে গুলি বিনিময়,এলাকায় আতংক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2022   Monday

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চিৎমরম হেডম্যানপাড়া ফরেষ্ট এলাকায় সোমবার বিবাদমান দু`টি গ্রুপের  মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলে উভয় পক্ষের মধ্যে ১ থেকে ২০মিনিটের গোলাগুলির বিনিময় ঘটেছে।

 

জানা গেছে, সোমবার উপজেলার দুপুরে ইউনিয়নের হেডম্যান পাড়া ফরেষ্ট এলাকায় দু`টি আঞ্চলিকরাজনৈতিক গ্রুপের মধ্যে প্রায় ১০-২০ মিনিট পর্যন্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এতে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার নিয়েই উভয়ের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। গুলি বিনিময়ের শব্দ শুনে এলাকার লোকজন আতংকে ছুটাছুটি করতে থাকে। আবার ভয়ে অনেকে নদীর ওপারে নিরাপদ আশ্রয় নিয়েছে। চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। গোলাগুলির কারণে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়। তবে বেলা দু`টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে চিৎমরম বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করলেও পুরো চিৎমরমবাসির মধ্যে আতংক বিরাজ করছে।


চিৎমরমের ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখানে জেএসএস নামের একটি আঞ্চলিক দল রয়েছে পূর্বে থেকে। তবে নতুন করে অন্যদল প্রবেশ করতে পারে। যার ফলে এই ঘটনা ঘটেছে। প্রায় ১০ থেকে ২০ মিনিটের মত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। তিনি আরও জানান, আমরা ভয়ে এলাকা ছেড়ে নদীর ওপার গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছি। বেলা দেড়টার দিকে কাপ্তাই বিজিবির একটি দল ঘটনাস্থলে গেছে।


ঘটনা সম্পর্কে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরমের ইউপি সদস্য আলম ফোন করে জানায়, উক্ত এলাকায় দুটি পক্ষের মধ্যে ২-৩ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জরুরী পুলিশ টহল দল ঘটনাস্থলেগেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ