• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

জেলা বিএনপির বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2022   Saturday

 

 

 

 

জেলা বিএনপির বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাবেক কমিটি নেতৃবৃন্দরা।

 
শনিবার (২১ মে) দুপুরে রামগড় উপজেলা বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে করেন।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াদুদ ভূঁইয়া কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দলের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারী কায়দায় নিজের খেয়াল-খুশি মতো পূর্বে প্রণয়নকৃত তালিকা অনুযায়ী কমিটি ঘোষণা করেন। যাহা দলের শৃঙ্খলা পরিপন্থী ও নীতি বহির্ভূত কাজ। যার ফলশ্রুতিতে এই জেলায় বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
 
তিনি আরও বলেন, ওয়াদুদ ভূঁইয়া মূলত এসকল অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করছেন শুধুমাত্র আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি বিএনপির সাথে সম্পৃক্ত। আমার মা সহ পরিবারের লোকজন বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। আমার বাবা ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বৃদ্ধ বয়সে জেল খেটেছেন। আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক মামলা এখনো চলমান। এই অবস্থায় ওয়াদুদ ভূঁইয়া চাচ্ছেন আমি যাতে দল করতে না পারি। সেজন্যই তিনি এই চোরাগোপ্তা পকেট কমিটি করেছেন। আমি যাতে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারি সেজন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। আমি এসকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
 
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, রামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিভাজন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সাধারণ কর্মীরা।
সৌজন্য সাক্ষাতের কথা বলে কিছু লোকজনকে রামগড় থেকে খাগড়াছড়ি নিয়ে সাবেক এমপি ও বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া গত ১৯ তারিখ পকেট কমিটি ঘোষণা করেন। যা নিয়ম বহির্ভূত বলে দাবি নেতাকর্মীদের। 
 
তারা আরও বলেন, অতীতেও তিনি এমন অনেক অনিয়ম করেছেন। যার বিষয়ে দলের কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগের তদন্ত হয়ে কেন্দ্রে রিপোর্ট জমা পড়েছে। দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমার চাই কেন্দ্রীয় নেতারা এবারের অনিয়মের তদন্ত করে পকেট কমিটি বাতিল করে গনতান্ত্রিকভাবে গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
 
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি`র সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মুজিবুল হক, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আবুল কাশেম, রামগড় পৌর বিএনপি`র সিনিয়র সহ-সভাপতি মোতাহের হোসেন মিলন প্রমুখ।
 
---হিলবিডি/সম্পদনা/ এ,ই

 

 

 

 

ads
ads
আর্কাইভ