• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা সোমবার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা পরিষদ  সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য প্রবর্তক চাকমা, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ অলিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান, জেলা সমবায় উপসহকারি নিবন্ধক কেফায়েত উল্লাহ খান,  জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, হাস প্রজনন খামারের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের,  ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর কালচারাল অফিসার শোভিত চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত্ াডা: বরুন কুমার দত্ত, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডাঃ পলি রাণী ঘোষ, সহকারী ব্যবস্থাপক বিসিক এজিএম মোঃ ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা: বেবী ত্রিপুরা, সহকারি পরিচালক বিএডিসি মোঃ লুৎফর রহমান, আরপিটিআই ট্রেইনার লিপি চাকমা, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিচালক অনুতোষ চাকমা, সহকারী পরিচালক সরকারী গণগ্রন্থাগার সুনীলময় চাকমা, সিনিয়র সহকারী পরিচালক শুকর উন্নয়ন খামার কুসুম চাকমা, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডা: তুষার কান্তি চাকমা, ভেটেরিনারী অফিসার জেলা ভেটেনারী হাসপাতাল ডা: মো: নাজমুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সহকারি প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান ও  প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।  সভায় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কোভিড চলাকালীন সময়ে স্বাস্থ্যবিভাগ বিচক্ষণতার সঙ্গে কাজ করায় রাঙামাটি জেলার মৃত্যুহার এবং ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হয়েছে। কাজের প্রতি সদিচ্ছা এবং নিষ্ঠা থাকলে যেকোন কাজে সফল হওয়া যায় তার উদাহরণ স্বাস্থ্য বিভাগ। তিনি বলেন, একইভাবে এলাকার উন্নয়নকাজে সকলের সদিচ্ছা ও সহযোগিতা থাকলে সকল বিভাগের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। পরিষদ এবং হস্তান্তরিত বিভাগের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রশাসনিক সংক্রান্ত যেসমস্ত সমস্যা আছে তা সমঝোতার মাধ্যমে কাটিয়ে উঠে সরকারের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ