• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে রাজগুরু স্মরণে মানবিক সেবা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2022   Wednesday

পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও ষষ্ঠ সংগীতিকারক রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে নানা কর্মসুচি পালন করেছে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ।


রাঙামাটির বিভিন্ন বুদ্ধ বিহারে দিবসটি উপলক্ষে সকালে রাজগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাজগুরুকে বন্দনা ও তাঁর অমরকীর্তি স্মরণে আলোচনা সভা ও বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম আয়োজন করা হয়।


রাজগুরুর ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার সকালে কাউখালী উপজেলার ঘাগড়া চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা, মাক্স, চশমা, শীতবস্ত্র (কম্বল) ও ওষুধ বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের লায়ন্স কাব, রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং চেলাছড়া দশবল বুদ্ধ বিহারের যৌথ আয়োজনে এসব মানবিক সেবা দেয়া হয়।


চেলাছড়া দশবল বুদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ছাবা বুদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রয়েল কমিউিনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ। চেলাছড়া দশবল বুদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো দেশনা দেন চট্টগ্রাম বিশ্বমৈত্রী বুদ্ধ বিহারের অধ্যক্ষ বিজয়ানন্দ মহাথেরো ও চেলাছড়া দশবল বুদ্ধ বিহারের অধ্যক্ষ গুণপ্রিয় থেরো।


রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৪তম মহাপ্রয়াণ দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, মাক্স, চশমা, ওষুধ ও শীতবস্ত্র কম্বল বিতরণের মত মহতী উদ্যোগ নেয়ায় লায়ন্স কাব অব চট্টগ্রাম ও রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেবাগ্রহণকারী লোকজন ও উপস্থিত ভিক্ষুসংঘের নেতৃবৃন্দ।


এতে দুই শতাধিক মানুষের ডায়বেটিস পরীক্ষা, চক্ষু চিকিৎসা, ওষুধ, চশমা ও মাক্স ও ৫০ পরিবারের মাঝে ৫০টি কম্বল, বিতরণ করা হয়। ডা. নারয়াণ চন্দ্র দেব নাথ, ডা. মুশফিক আহমেদ চৌধুরী ও ডা. এনায়েত হোসেনের নেতৃত্বে রয়েল কমিউনিটি হাসপাতালের একটি টিম বিনামুল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রোগীদের বিভিন্ন পরামর্শ দেন এবং ওষুধ বিতরণ করেন।


পার্বত্য ভিু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চাকমা রাজগুরু অগ্রবংশ মহাথেরো ১৯১৩ সালে ২৩ জানুয়ারি রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বহু গ্রন্থ প্রণেতা অগ্রবংশ মহাথেরো ১৯৩৫ সালে প্রব্রজ্যা গ্রহণ করেন এবং ১৯৩৯ সালে বৌদ্ধ ভিক্ষু হন। ১৯৪৮ সালে বৌদ্ধধর্মীয় ত্রিপিটক শাস্ত্রে বার্মার কামায়ুত বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৫৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পালিতে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫৪-৫৬ সালে তৎকালীন বার্মার রেঙ্গুনে অনুষ্ঠিত ৬ষ্ঠ সংগীতিতে অংশগ্রহণ করেন। ওই সময়ই অগ্গমহাপন্ডি উপাধি লাভ করেন। ১৯৫৮ সালে চাকমা রাজগুরু পদে অভিষেক হয়। ২০০৪ সালের ১৯ জানুয়ারি মায়ানমার সরকার রাজগুরু অগ্রবংশ মহাথেরোকে ‘অগ্গ মহা সদ্ধম্মজ্যোতিকা ধ্বজ’ উপাধিতে ভুষিত করেন। ২০০৮ সালের ৫ জানুয়ারি রাঙামাটির চাকমা রাজ বিহারে তার মহাপ্রয়াণ ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ