• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

খাগড়াছড়ির রামগড়ে পরকীয়ার জেরে স্ত্রী ও শিশু কন্যাকে গলা কেটে হত্যা; ঘাতক পলাতক

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2022   Monday

খাগড়াছড়ির রামগড়ে  স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে  স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে ঘটেছে। এ ঘটনার পর থেকে পাষন্ড স্বামী মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছে। সোমবার ( ৩ জানুয়ারী) সন্ধ্যায়  লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

 
নিহতরা হলেন স্ত্রী পিংকি আক্তার (২৫) ও তার ৪ মাসের শিশু কন্যা। এই দম্পতির দুইটি কন্যা সন্তান রয়েছে।ঘাতক স্বামী মোহাম্মদ সোলেমান (২৯) পেশায় একজন রাজ মিস্ত্রী। সে পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে।
নিহতের ভাই ইমরান হোসেন সুজন জানান,  শুক্রবার কোন এক সময়ে তার বোন ও তার শিশু কন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। কয়েকদিন বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে গেলে, তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেয়া হয়। পরে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে পেচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। 
 
 
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামন জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পিতা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
 
 
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ