• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বেনুবন অরণ্য কুটিরে ১ম দানোত্তম কঠিন চীবর দানে
সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া বৌদ্ধবিহারে উন্নয়ন সম্ভব নয়-নিখিল কুমার চাকমা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2021   Saturday

সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া বাংলাদেশের যেকোন বৌদ্ধবিহারে উন্নয়ন সম্ভব নয়। সেজন্য যতটুকু সম্ভব বিহার উন্নয়ন পাশাপাশি বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়ন করার চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

শনিবার রাঙামাটি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে দুদিন ব্যাপী অনুষ্ঠিত প্রথম দানোত্তম কঠিন চীবর দানোৎসবে তিনি একথা বলেছেন।

 

বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনায় ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির,রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ও তক্ষশীলা বনবিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ মহামিত্র ভিক্ষুসহ অন্যান্য প্রমূখ ভিক্ষু।


শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান ও শ্বাসতী খীসা। স্বাগত বক্তব্য রাখেন জুরাছড়ি বেনুবন অরণ্য কুটির পরিচালনা কমিটির সভাপতি রূপায়ন চাকমা। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসাসহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। নিশা চাকমার (মুনিক্কো) অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন অমরেশ শেখর চাকমা ও রূনা চাকমা। দানোৎসবকে ঘিরে দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। । হাজারো পুণ্যার্থীদের ভক্তি ও শ্রদ্ধায় মুখর হয়ে উঠে পুরো বিহার প্রাঙ্গণ। দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদণি করে আনন্দ শোভাযাত্রা করা হয়। বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এবং মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য নিরবতা (ভাবনা) ও মঙ্গল কামনা প্রার্থনা করেন পুণ্যার্থীরা।


এর আগে গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবরকে ঘিরে বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদণি ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ