• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

আগামী ১২ নভেম্বর রাজবন বিহাে কঠিন চীবর দান উদযাপন উপলে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2021   Thursday

রাঙামাটির রাজবন বিহারে আগামী ১২ নভেম্বর ৪৮তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার মোঃ দিদারুল আলম, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি দীপক খীসা, সাধারণ সম্পাদক অমিয় খীসা, সিভিল সার্জন কার্যালয়ের সুপতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, কোতয়ালী থানার ওসি মোঃ কবির হোসেন, এনএসআই এর সহকারি প্রকৌশলী মোঃ রেজওয়নুল হক, পিডিবির সহকারি প্রকৌশলী মোঃ এরশাদ আলী, জনস্বাস্থ্য বিভাগ এর সহকারী প্রকৌশলী সজল চক্রবর্তী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা এবং জেলা রোভার স্কাউট এর মোঃ নুরুল আবছার উপস্থিত ছিলেন।

 

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ১২ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছরও গতবছরের মত বেইন বুনন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ