• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

প্রয়াত শ্রীমৎ মিলন মিত্র মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া পুন্যানুষ্ঠানে
পাহাড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্য থাকাতে হবে-দীপংকর তালুকদার

ষ্টাফ রিপোটূার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021   Friday

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেনো কেউ ছড়াতে না পারে উল্লেখ্য করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টানসহ সকল সম্প্রদায়ের সাধারণ জনগণকে ঐক্য থাকার আহব্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

শুক্রবার রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি মুখ নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত শ্রীমৎ মিলন মিত্র মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া পুন্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনায় প্রত্যেকে যেন তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে উদযাপন করতে পারে ও বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর পরিবেশে সৃষ্টির লক্ষে বর্তমান সরকার আন্তরিক।

 

তিনি বলেন, ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক-অস্ত্র এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার থেকে মানুষকে দুরে রাখে। আর এসরের পথ দেখিয়েছেন ভদন্ত মিলন মিত্র মহাথেরো। তিনি প্রয়াত ভদন্ত মিলন মিত্র মহাথেরোর সদগতি, মঙ্গল ও অন্তিমে নির্বাণলাভের কামনা করেন।

 

উপজেলার উগলছড়ি মুখের বটতালার মাঠ প্রাঙ্গনে আয়োজিত পুন্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলার সভাপতি ভদন্ত কল্যাণ মিত্র মহাথেরো। বক্তব্যে দেন  শিজক সুখ সার্বনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের, রাঙামাটি মৈত্রী বিহারের ত্রিপিটক বিশারদ পাঞঞাদীপা মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাবেক সভাপতি ভদন্ত সুমনালংকার সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি জেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি আভিলাষ তঞ্চঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিহারে পুজনীয় ভিু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ শত শত দায়ক দায়িকা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ