• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদু আর্যগিরি বনবিহারে নানান আয়োজনে কঠিন চীবর দান উদযাপিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2021   Friday

শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের করল্যাছড়ির আর্যগিরি বনবিহারে উদযাপিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিক দুইদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে শুক্রবার শেষ দিনে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য ছিল বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান,পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠসহ নানাবিধ দানের আয়োজন করা হয়। দুপুরে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা সভা। এতে আটকরকছড়া আর্যগিরি বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ অমর রতন্ন স্থবিরের সভাপতিত্বে ধর্ম দেশনা দেন সাধনাটিলা বনবিহারের বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধবংশ মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের শ্রীমৎ মুদিতা বংশ মহাস্থবির ও জয়বর্ধন স্থবির প্রমূখ ভিক্ষু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী অফিসার টিটন খীসা, ১নং আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকম্যা প্রমূখ। বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অজয় চাকমা (মিত্র) ও বিহার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক দিবাকর চাকমা। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে ২৪ ঘন্টার মধ্যে সূতা থেকে তুলা ও কাপড় বুনন করে তৈরী করা কঠিন চীবর উপস্থিত ভিক্ষু সংঘের কাছে দান করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে উপজেলার দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। দুপুরে কল্পতরু ও কঠিন চীবর নিয়ে পুরো বিহার এলাকা প্রদণি করে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।


ধর্মদেশনায় বৌদ্ধ ভিক্ষুরা বলেন, বৌদ্ধদের সর্বশ্রেষ্ঠ দানই হচ্ছে কঠিন চীবর দান। ২৪ঘন্টার মধ্যে গৌতম বুদ্ধের প্রধান সেবিকা বিশাখা চীবর বুনে গৌতম বুদ্ধকে দান করেছেন। যা সহজেই এ দান করা সম্ভব নয়। যার কারণে এ দানই শ্রেষ্ঠদান বলা হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ