• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুরাছড়ি উপজেলায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে
পার্বত্যাঞ্চলে প্রতিটি দুর্গম এলাকায় কৃষকদের ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করছে-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2021   Thursday

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংশোদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি দুর্গম এলাকায় কৃষকদের ভাগ্যের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উন্নয়নবান্ধব, এ সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের নাক কান খোলা রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত থাকার আহবান জানান।

 

বৃহস্পতিবার রাঙামাটির জুড়াছড়ি উপজেলায়  কৃষকলীগের  ত্রি-বার্ষিক সম্মেলন  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

জুরাছড়ি ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে আয়োজিত সন্মেলনে প্রধান অথিতি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংশোদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। কৃষকলীগের জুরাছড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি কেতন চাকমাা সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আক্তার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জুড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, ,সাধারণ সম্পাদক  জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন জুড়াছড়ি উপজেলা কৃষকলীগের  সাধারণ সম্পাদক জ্ঞান মিত্র চাকমা।

 

এর আগে দীপংকর তালুকদার এমপি এলজিইডি’র অর্থায়নে ও বাস্তবায়নে জুড়াছড়ি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও জুড়াছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।  এছাড়াও তিনি উপজেলায় দু:স্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার, ঢেউ টিন, ক্রীড়া সামগ্রী, সেলাই মিশিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ