• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগডাছড়ির চেঙ্গী নদীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2021   Thursday

খাগড়াছড়ি মহালছড়িতে নিখোঁজের ৭ দিন পর রিফাত হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ  উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার মহালছড়ির চেঙ্গী নদীর মোহনা থেকে স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে রিফাত হোসেনের মরদেহ উদ্ধার করে।    
উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিবারকে খবর দেয়া হলে, তারা মরদেহটি শনাক্ত করে। লাশের সুরতহাল করে মায়ের কাছে হস্থান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশীদ জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল করে মায়ের কাছে হস্থান্তর করা হয়।

উল্লেখ্য যে, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর থানার আওতাধীন উত্তর গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। ঘটনার কয়েকঘন্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে এক শিশুর মৃতদেহ উদ্ধার করলেও আরেক শিশু নিখোঁজ ছিলো।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ