• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ির মানিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2021   Thursday

খাগড়াছড়ির মানিকছড়িতে অল্প সময়ের ব্যবধানে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহষ্পতিবার(২৪ জুন) সকালে পৃথক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকছড়ির হাতিমুড়া এলাকার মোঃ শাহ আলমের শিশু কন্যা নুসরাত জাহান ও উপজেলার তিনটহনী বাজার এলাকার মোঃ দেলোয়ার হোসেনের শিশু পুত্র মোঃ শাওন আহম্মেদ। তাদের দুজনের বয়স দেড় বছর। ঘটনার পর পর শিশু দুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা যায়, সকালে হাতিমুড়া এলাকায় মোঃ শাহ আলমের শিশু কন্যা বাড়ীর পাশে ড্রেনের পানিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিক তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অন্যদিকে এই ঘটনার এক ঘন্টা পর মানিকছড়ির তিনটহরী এলাকায় মোঃ দেলোয়ার হোসেনের দেড় বছরের শিশু পুত্র মোঃ শাওন বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহি উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহনূর আলম বলেন, ঘটনাগুলো অত্যান্ত দুঃখজনক। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

---হিলবিডি/সম্পাদনা/এ,ই 


 


ads
ads
আর্কাইভ