• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

পাহাড়ের হতদরিদ্র মানুষের কল্যাণে ইউএনডিপি-সিএইচটিডিএফ গুরুত্ব দিয়ে কাজ করছে--বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2015   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন,পাহাড়ের হতদরিদ্র মানুষের কল্যাণে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক কার্যক্রমগুলোকে তরান্বিত করতে দাতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ গুরুত্ব সহকারে কাজ করছে। তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষ অনেকটা সচেতন ও স্বাবলম্বী হয়েছে।

 

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকা চুড়ান্তকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সদস্য অমিত চাকমা রাজু, স্মৃতি বিকাশ ত্রিপুরা, মোঃ জানে আলম, ত্রিদিব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুবীর কুমার চাকমা, সাধন মনি চাকমা, থোয়াই চিং মারমা, চান মুনি তংচংগ্যা, জেবুনেনেছা রহিম, সান্তনা চাকমা’সহ ইউনিসেফ ও ইউএনডিপির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


সভায় পরিষদ চেয়ারম্যান আরও বলেন, সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলো এভাবে পাহাড়ের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে গেলে প্রধানমন্ত্রীর ভিশন-২১ এর স্বপ্ন বাস্তবায়ন হতে বেশী সময় লাগবে না।


প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকাটি আগামীতে জেলা পরিষদের প্রকল্প গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়ন করতে সহায়ক ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ