• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উৎযাপিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2020   Friday

শুক্রবার রাঙামাটির বরকল উপজেলায় বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিন ব্যাপী ৩৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় সভায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি ও সংঘারম  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধা লঙ্কার মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  ধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটির মৈত্রী বিহারের  ভদন্ত পঞ্ঞাদ্বীপ থের( ভাবনা ভান্তে)  ও বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ বিনয় পাল ভিক্ষু। 

 

ধর্মীয় অালোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় অাচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। 

 

এর অাগে সকালে বাঘাছোলা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বরকল ও জুরাছড়ি অাঞ্চলিক শাখা পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি বোধি প্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে সমবেত দায়ক নায়িকাদের উদেশ্য বুদ্ধের অমৃতবাণী ও ধর্মোপদেশ প্রদান করেন লুদিবাজছড়া শাখা বন বিহারের অধ্যাক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষু ও ঢেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থের প্রমূখ। 

 

রাগীব রাবেয়া কলেজের মাইকেল চাকমা ও ছাত্রী পূণ্যা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনার  কমিটির সদস্য সমর বিকাশ চাকমা ও বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাণ্ন চরণ চাকমা প্রমূখ। 

 

এসময় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শুভদর্শী মহাস্থবির, বরকল ও জুরাছড়ি অাঞ্চলিক শাখার পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক ও হালাম্বা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ কল্যাণ শ্রী স্থবির, বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি দয়া ধন চাকমাসহ ভিক্ষু সংঘ ও বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা উপস্থিত বরকল সদর ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.         

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ