• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ির ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2020   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়নের সৈয়ন্দর পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ১৪ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা। বিশেষ অথিথি ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।

শুভ দানোত্তম কঠিন চীবর দানে প্রধান ধর্মীয় অনুষ্টানে ধর্মীয় আলোচকছিলেন বৌদ্ধ শিশু ঘর বৌদ্ধ  বিহারের বিহারধ্যক্ষ সুমনা মহাস্থবির ভান্তে। এছাড়া ধর্মীয় দেশনা দেন সুদৃষ্টি অরণ্য কুঠিরের বিহারধ্যক্ষ নারদ স্থবির ভান্তে, আভাসা স্থবির ভান্তে ও  সৈয়ন্দর পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ  সুনন্দ স্থবির ভান্তে। দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠনে  বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ও এলাকার বৌদ্ধ ধর্মালম্বী বৌদ্ধ নর-নারীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে দেশ জাতি ও বিশ্বের যে মহামারী করোনা থেকে যেন সবাই মুক্ত হতে পারি সেই প্রার্থা করা হয়।

 

দিনব্যাপী অনুষ্ঠান মালার  সকালে  পঞ্চশীল গ্রহনের মধ্যদিয়ে চীবর দান, বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু দানসহ নানাবিধ দান করা হয়।

 

অনুষ্টান শেষে  সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও আকাশ প্রদীপ (ফানুস বাতি)  উত্তোলন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী  শেখ হাসিনা পার্বত্যবাসীর জন্য খুব আন্তরিক।  তিনি খাগড়াছড়ির জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি`র মাধ্যমে খাগড়াছড়িতে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্ধৃতি দেন ধর্ম যার যার উৎসব সবার।  তাই আমরা সকলে যার যার ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারতেছি। এ সময় তিনি বিহারের ভিক্ষু নিবাস ও বিহারের সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার কথা বলেন।

 

কঠিন চীবর দানানুষ্টানে তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ি জেলার জননেতা এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সকলের জন্য আর্শীবাদ প্রার্থনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ