• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালীতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএসর সমর্থক নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2020   Saturday

রাঙামাটির কাপ্তাইয়ে রাইখালীর কারিগরপাড়ায় দুর্বৃত্তের গুলিতে বসন্ত তনচংগ্যা ওরফে দুর্জয় (৩৫) নামের একজন নিহত হয়েছে। তিনি সন্তু লারমার গ্রুপের জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কারিগর পাড়া এলাকায় আসলে অজ্ঞাতনামা ৩জনের একটি দল গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত ব্যক্তি জনসংহতি সমিতির (জেএসএস) সমর্মক। ধাারণা করা হচ্ছে অভ্যন্তরীন কোন্দলের কারণে হত্যাকান্ডের ঘটনাটি ঘটানো হতে পারে। নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তনংগ্যার ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক।


এদিকে, এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

 

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবার বাহার চৌধুরী সত্যাতা স্বীকার করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা কারা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে দেখছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ