• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনায় আক্রান্ত বান্দরবান জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2020   Saturday

 করোনায় আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। গেল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

 

এদিকে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলায় তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল চলছে।

 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গেল বৃহস্পতিবার রাতে কক্সবাজার ল্যাব থেকে বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। একই দিনের রিপোর্টে হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা: কামরুল ইসলামও করোনা আক্রান্তের রিপোর্ট আসে। তার আগের দিন বুধবার সদর উপজেলা ভূমি কমিশনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে জেলায় করোনাভাইরাস সংক্রমন রোধে গত বুধবার ১২ টার পর থেকে বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলায় ওষধের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় রিক্সা থেকে শুরু করে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি মোড়ে-মোড়ে পুলিশের টহল টিম রয়েছে। সেনাবাহিনীর টিমও রাস্তায় টহল পরিচালনা করছে। মোবাইল কোর্টের একটি টিমও মাঠে রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিন ধরে দুই উপজেলায় লকডাউন চলছে।     

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম হোসেন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে স্যার করোনাভাইরাসে আক্রান্তের শিকার হয়েছেন।

 

সিভিল সার্জন অংসুই প্রু জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও জেলা প্রশাসকসহ জেলায় গতকাল শুক্রবার পর্যন্ত ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ