• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

কাপ্তাইয়ে পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ আরো ৮ জন করোনায় আক্রান্ত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2020   Saturday

কাপ্তাই উপজেলায় একদিনে পুলিশ বাহিনীর সদস্যসহ ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। শনিবার(১৩ জুন) করোনার এই রিপোর্ট আসে বলে উপজেলা কেন্দ্র সূত্রে জানা গেছে। এ নিয়ে কাপ্তাই উপজেলায় মোট ২২ জন করোনায় আক্রান্ত হলো।

 

করোনা পজিটিভ আসা রিপোর্টে ৪ জন পুলিশ সদস্য রয়েছেন। যারা উপজেলার ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত রয়েছেন। একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মচারী, একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ, একজন বড়ইছড়ি কর্নফুলি সরকারি কলেজ এলাকার বাসিন্দা এবং অপর  একজন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় করোনায় মৃত বরণ করা নার্স যুবকের পিতা।

 

কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, গেল ৯ জুন তাদের সেম্পল কালেকশন করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল এবং আজ(শনিবার) প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে।

 

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত ৪ জন পুলিশ সদস্যকে বর্তমানে পাগলী পাড়া পুলিশ ক্যাম্পে আইসোলেশনে রাখা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ জানান, আক্রান্তদের লক্ষন ভালো হওয়ায় তারা স্ব-স্ব কর্মস্থল এবং তাদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ