• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

মানিকছড়িতে ইউপিডিএফ সংগঠক ভূবন ত্রিপুরাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2020   Thursday

খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর  রামগড় উপজেলা ইউনিটের সংগঠক ভূবন ত্রিপুরা ওরফে অপুকে (৪৩) গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে  মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

 

বৃহস্পতিবার ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সাংগঠনিক কাজে রামগড় উপজেলা ইউনিটের সংগঠক ভূবন ত্রিপুরা ওরফে অপু মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ন’ভাঙা নামক স্থানে যান। এসময় সেখানে ৩টি মোটর সাইকেলযোগে গিয়ে সাদা পোশাকধারী একদল  আইন-শৃংখলা বাহিনীর সদস্য তাকে গ্রেফতার করে।

 

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের ওপর পরিকল্পিতভাবে রাজনৈতিক দমন-পীড়ন চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে নেতা-কর্মীদের প্রতিনিয়ত অন্যায়ভাবে ধরপাকড় করা হচ্ছে। বিবৃতিতে  অবিলম্বে ভূবন ত্রিপুরা অপুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ