• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুড়াছড়িতে অবৈধভাবে প্রবেশে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2025   Thursday

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বগাখালীর সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার অবৈধভাবে প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আধার কার্ডসহ আটক এ ভারতীয় নাগরিকের নাম মন চন্দ্র চাকমা(২২)। তার বাড়ী মিজোরাম রাজ্যের লুংলেই জেলার চংতের দক্ষিণ উগুদোছড়ি  এলাকার চন্দ্র হংস চাকমার ছেলে।
আটককৃত ব্যক্তিকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই বিজিবির ৪১ ব্যাটালিয়নের ওয়াগ্গা জোনে আয়োজিত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এতে আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করেন ওয়াগ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর মোঃ লতিফুল বারী।
সংবাদ সন্মলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সকালের দিকে বিজিবির কাপ্তাই ৪১ ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপি’র টহল দলের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী ভারতীয় নাগরিক মন চন্দ্র চাকমাকে দুমদুম্যা ইউনিয়নের বগাখালী এলাকা থেকে  আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। আটক এ ভারতীয় নাগরিককে জুরাছড়ি থানা পুলিশে হস্তান্তর করা হবে।

এ জোন অধিনায়ক আরো জানান, ও দেশের সার্বভৌত্ব রক্ষায় ও সীমান্তে নিরাপত্তার লক্ষে বিজিবির সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের চোরাচালানসহ যে কোন অপরাধ অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ