• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

করোনা মোকাবেলায়
রাঙামাটিতে সেনাবাহিনী দুর্গম স্থানে দুস্থ ও গরীবদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2020   Wednesday

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য রাঙামাটিতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সাধারন জনসাধারনেকে সচেতনার পাশাপাশি  কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে বুধবার খাদ্য সহায়তা পৌছে দিয়েছে সেনাবাহিনী। মানুষকে বাড়ীতে অবস্থান করতে উৎসাহিত করার জন্য সেনাবাহিনী তাদের নিজস্ব প্রাপ্ত রেশন থেকে বাচিয়ে এসব ত্রাণ সহায়তার উদ্যোগ গ্রহন করেছে।  

 

সকালে রাঙামাটির  দুর্গম এলাকা মিতিঙ্গাছড়ি, শিলছড়ি হেমন্ত পাড়া. শুভলং বাজারসহ বিভিন্ন দুর্গম স্থানে কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল  ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর জোনের সার্জন কমান্ডার মেজর মোঃ হাবিবুল্লাহ খান, শুভলং ক্যাম্পের কামান্ডার ক্যাপ্টেইন আসমাইল, শুভলং ক্যাম্পের টুআইসি লেপ্টেনেন্ট রেজওয়ান প্রমুখ। এসব খাদ্য সহায়তার মধ্য রয়েছে ২০ কেজি ওজনের প্যকেটে চাল,আটা, পেয়াজ,ডাল ও তৈলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

 

এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল  ইসলাম  বলেন, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়া এবং করোনা প্রতিরোধে জনসচেনতা গড়ে তোলাসহ সবাইকে সঠিকভাবে হাত ধোয়া, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন, দুযোর্গপূর্ন মহুর্তে সেনা বাহিনী সার্বক্ষনিক জনগনের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সেনাবাহিনী থেকে এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ^স্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ