• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2020   Wednesday

করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে বুধবার মহালছড়ি উপজেলায়  মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা।

 

জানা গেছে, করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে বুধবার মহালছড়ি উপজেলায়  মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রাখা হয়। বুধবার তাদের দেখতে যান মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমা। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুরেশ চাকমা, স্থানীয় ইউপি সদস্য ধীমান চাকমা এবং জাবারং এনজিও প্রতিনিধি মিল্টন খীসা উপস্থিত ছিলেন।

 

এসময় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমা প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়গুলো খোঁজ-খবর নেন। সামাজিক দূরত্ব বজায় রাখা, কাশি, শিষ্টাচার মেনে চলা, সরকারের নির্দেশনা মেনে চলা এবং কোয়ারেন্টাইন এর নিয়মগুলো কঠোরভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। পরে তিনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার লোকদের খোঁজ খবর নেন। অসুস্থদের স্বাস্থ্য সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেন। কারোর স্বাস্থ্য গত সমস্যা দেখা দিলে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে হাসপাতালে তাৎক্ষণিকভাবে খবর দিতে অনুরোধ করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ