• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

মাটিরাঙ্গার তাইন্দংবাজারে হঅগ্নিকান্ডে ২৫টি পুড়ে ছাই

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2020   Sunday

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাউন্দং বাজারের অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।  শনিবার বিকাল ৩টার দিকে ঘটনা ঘটেছে।

 

জানা গেছে,  জেলার মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাউন্দং বাজারের শনিবার বিকাল ৩টার দিকে  একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মহর্তের মধ্যে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাইন্দং বাজারের একে একে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাইন্দং বাজারের জনৈক আমির হোসেনের হার্ডওয়্যারের দোকান থেকে এই আগুনের সুত্রপাত হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।

 

তাইন্দং বাজারের কম্পিউটার দোকাদার মো. আনোয়ার হোসেন জানান, তার দোকানে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুন তাকে নি:স্ব করে দিয়েছে জানিয়ে বলেন, অনেক কষ্টে তিলতিল করে এ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। 

 

তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে তাইন্দং বাজারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও জানান তিনি। স্থানীয় ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাটিরাঙ্গা ইউনিটের স্টেশন মাস্টার মো. সাদেকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

 

এদিকে অগ্নিকান্ডের খবর  পেয়ে  ঘটনাস্থল তাইন্দং বাজারে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ তাইন্দং বাজার পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ