• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাপ্তাইয়ের জোড়া খুনের ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2020   Monday

কাপ্তাইয়ের রাইখালীর চাঞ্চল্যকর জোড়া খুনের মুল আসামী খাগড়াছড়ি থেকে   আটক করেছে। আটক ব্যক্তির নাম মেহলা মারমা ওরফে সানি মারমা(৩৪)। তার স্বীকারোক্তির মতে অপর আসামী মোঃ রবিউল আলম ওরফে বাবুল (২২) আটক করে।

 

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে  মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ( তদন্ত)  মোঃ শফিউল আজম, এসআই মিশন বিশ্বাস, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই  কাউছার হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে অভিযান পরিচালনা করে গেল ২১ মার্চ আসামীদ্বয়কে খাগড়াছড়ির জেলার লক্ষীছড়ি এলাকা  থেকে সেনাবাহিনী ও লক্ষীছড়ি থানা পুলিশের সহায়তায়  গ্রেফতার করেন। মেহলা মারমা ওরফে সানি মারমার পিতা নাম মৃত ক্যজাইহ্লা মারমা ওরফে পুতুল মারমা, মাতা-পুইসাখয় মারমা, সাং-গবাছড়া,(তিনছড়ি নোয়াপাড়া) ০২ নং রাইখালী, থানা-চন্দ্রঘোনা।

 

তার স্বীকারোক্তি ও তথ্য মতে জড়িত অপর আসামী মোঃ রবিউল আলম ওরফে বাবুল (২২), পিতা-মোঃ ইব্রাহিম, মাতা- ঝিনু আক্তার, সাং- পশ্চিম খুরুশিয়া, ছিফছড়ি পাড়া, ৬ নং ওয়ার্ড, ১০নং পদুয়া ইউনিয়ন, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রামকে রাঙ্গুনিয়া  এলাকা হতে আটক করা হয়।

 

আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে ঘটনার বিস্তারিত বিবরণ প্রদান করেন বলে জানান চন্দ্রঘোনা থানার অফির্সাস ইনচার্জ আশরাফ উদ্দিন। গ্রেফতারকৃতদের রাঙামাটি কোর্টে প্রেরণ করার হয়েছে বলেও তিনি জানান।

 

উল্লেখ্য,গেল ১ জুলাই দিবাগত রাতে সংঘটিত চাঞ্চল্যকর মা-মেয়েকে (ম্রাসাং খই মারমা (৬০) ও মেয়ে- সাংনু মারমা (২৯) ব্রাশ ফায়ারে হত্যা করা হয়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ