• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

প্রতিবাদে রোববার বাজার বয়কট ও সড়ক অবরোধ ডেকেছে
পানছড়িতে গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী নিহত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2020   Saturday

খাগড়াছড়ির পানছড়ির দূর্গম মরাটিলা এলাকায় গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী মহেন ত্রিপুরা (৩০) নিহত হয়েছেন। সে ওই এলাকার মিলন ভুষন ত্রিপুরার ছেলে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। 

 

এলাকাবাসী ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়-পানছড়ি সাব-জোনের ক্যাপ্টেন মোহাম্মদ আহসান হাবিবের নেতৃত্ব্ ে যৌথবাহিনীর টহল দল মরাটিলা এলাকায় তেব কার্বারী পাড়ায় পৌঁছলে সন্ত্রাসীরা টহলে গুলি ছুড়ে মোটর সাইকেলে কওে পালাতে চেষ্টা করে। যৌথবাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলে মহেন ত্রিপুরা নিহত হয়। অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি াঞ্চলিক রাজনৈতিকন সংগঠন ইউনিাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার পোস্ট পরিচালক বলে বলে সূত্রটি জানিয়েছে।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলে- ঘটনাস্থল থেকে আমরা মহেন ত্রিপুরার ব্যবহৃত একটি ইতালির তৈরী পিস্তল তিন রাউন্ড তাজা গুলি ও ১৫০ সিসির একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছি। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এদিকে মহেন ত্রিপুরা পরেশকে হত্যার প্রতিবাদে রোববার পানছড়ি বাজার বয়কট ও সোমবার অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পানছড়ি থানা ইউনিটের সংগঠক রূপায়ন চাকমা এ কর্মসূচির ঘোষণা দেন।


বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে রবিবার পানছড়ি বাজার বয়কট ও পরদিন সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালন করা হবে। তবে এম্বুলেন্স, জরুরী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এবং ধর্মীয় পুরোহিত ও সংবাদকর্মীদের ব্যবহৃত গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ