• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2019   Friday

কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম চিনু মং মারমা(২৩),পিতা- ওয়াই মং মারমা। গ্রাম- নোয়াপাড়া, ইউনিয়ন- ঘিলাছড়ি, উপজেলা- রাজস্থলী। সে একজন দিনমজুর বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনারদিন বেলা প্রায় ১১ টার সময় কাপ্তাই হ্রদের ভাইজ্যাতলী সংলগ্ন  ডাইনীছড়া এলাকায় ওই যুবকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসি থানা পুলিশে খবর দেয়। কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারনা চিনু মং অন্তত দু-তিনদিন পূর্বে মারা গেছে।

 

সূত্র জানায়, উদ্ধারকৃত চিনু মং একজন দিন মজুর।সে জোত পারমিটের আওতায় গাছ কর্তনের কাজ করে থাকে।ওই কাজের জন্যেই গত তিন`দিন পূর্বে নিজ বাড়ি থেকে কাপ্তাই আসে। বাড়ি থেকে আসার পর হতে পরিবারের কারো সাথে তার আর যোগাযোগ হয়নি। কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ জানান,জোতের কাজ শেষে নৌপথে ফেরার সময় পা পিছলে হ্রদে এক যুবকের ডুবে যাওয়ার খবর পায়েছি।অনেকে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।  অবশেষে বৃহস্পতিবার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হলো। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন হ্রদ থেকে লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ