• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে দায়ের কোপের দুই সহোদয় খুন আহত ২

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2019   Friday

শুক্রবার বিকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের কতুবদিয়া গ্রামে বাগানে গরু চড়ানোর বিরোধের জের ধরে দায়ের কোপের একই পরিবারের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কতুবদিয়া গ্রামে কালামং মং মারমার ছেলে লক্ষীয় জয় মারমার(২৬) বাড়ীর পার্শ্ববর্তী স্বপ্ন কুমার তংচংগ্যা পরিবারের বসবাস। কিছু দিন ধরে স্বপ্ন কুমার তংচংগ্যার বাড়ীর বাগানে লক্ষীয় জয় মারমা গরু চড়াতে নিয়ে বাগানের ফসলের ক্ষয়ক্ষতি করতো। শুক্রবার বিকাল ৫টার দিকে লক্ষী জয় মারমা তার গরুগুলো বাগাতে চড়াতে নিয়ে গেলে ফসলের ক্ষয়ক্ষতি করার কারণে স্ব^প্ন কুমার তংচংগ্যার ছেলে দীপংকর তংচংগ্যা(৩০) ও শ্রীকান্ত তংচংগ্যা(২০) সহ পরিবারের অন্যান্যরা প্রতিবাদ করলে উভয়ের কথা কাটাকাটি হয়। এতে লক্ষী জয় মারমা ক্ষিপ্ত হয়ে দীপংকর তংচংগ্যা ও শ্রীকান্ত তংচংগ্যা দাড়ালো দা দিয়ে কোপালে ঘটনাস্থলে দুজনেই নিহত হন। এসময় বাধা দিতে গেলে নিহতদেও বোন সোনাবালা তংচংগ্যা(৩৭) ও তার ছেলে প্রশান্ত তংচংগ্যা(১২) কোপালে তারাও আহত হন। খবর পেয়ে এলাকার লোকহন নিহত ও আহতদের উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের কাপ্তাইয়ের খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পর দুস্কৃতিকারী লক্ষীজয় মারমা পালাতক রয়েছে।


বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাগানে গরু চড়ানোকে কেন্দ্র করে দুপরিবারের বিরোধের জের ধরে একই পরিবারের দুই জন নিহত ও দুজন আহত হয়েছে। ঘটনার দুস্কৃতিকারী পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ