• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালীর হাপছড়িতে আবারও সন্ত্রাসী হামলায় আহত ১০

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2019   Friday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের দুর্গম হাফছড়ি এলাকায়  সড়ক উন্নয়ন কাজে জড়িত নির্মাণ শ্রমিকদের উপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুরে। সন্ত্রাসীরা চাঁদার দাবিতে এই হামলা করেছে বলে জানা গেছে।এতে ১০ জন নির্মাণ শ্রমিক গুরুতর ভাবে আহত হয়। আহতদের চন্দ্রঘোনা মিশন হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।  

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাইখালী কৃষিফার্ম থেকে ভালুকিয়া সড়ক উন্নয়ন কাজের ঠিকাদার মোঃ ফারুকের অধীনে এসব নিরীহ শ্রমিকরা কাজ করত। চাঁদা দাবি করে না পাওয়াতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা এসব নিরীহ শ্রমিকদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতরা হলো, মুসলিম উদ্দিন, মোঃ শাহেদ, মোঃ কবির, মোঃ আনোয়ার

 

 হোসেন, মোঃ জাবেদ মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ রেজুয়ান,  দবির আহাম্মদ, মোঃ রাজু। এদের মধ্যে মারাত্বক আহত মোঃ রাজুকে চট্টগ্রাম মেডিকেলে ও অপর ৯ জনকে চন্দ্রঘোনা  মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা  বাঁশখালী, কক্সবাজার, ভোলা, সিলেট ও নোয়াখালী জেলার অধিবাসী।  ঠিকাদার মোঃ ফারুকের ছেলে জনি জানায়, সন্ত্রাসীরা চাঁদা না পাওয়ায়   শ্রমিকদের উপর হামলা করেছে। 

 

 এব্যাপারে যোগাযোগ করা হলে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক সন্ত্রাসী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

চন্দ্রঘোনা থানার সাব ইন্সপেক্টর ইসরাফিল জানান, ঘটনার বিষয়ে জেনেছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গেল  বৃহসপতিবারের রাতে হাপছড়িতে সশস্ত্র ডাকাতরা তিনটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে নগদ অর্থসহ মালামাল লুট করে নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ