• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আইমাছড়া শাখা বন বিহারে ৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2019   Friday

রাঙামাটির বরকল উপজেলায় আইমাছড়া শাখা বন বিহারে দুদিন ব্যাপী ৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবের বৃস্পতিবার শেষ হয়েছে।

 

রাঙামাটির রাজ বন বিহারের পূণ্য জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে  ধর্মীয় দেশনা দেন রাঙামাটির  রাজ বন বিহারের দেবানন্দ মহাস্থবির শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ  আর্যবোধি মহাস্থবির ও খাগড়াছড়ি তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ  আদি কল্যাণ স্থবির। 

 

রাগীব রাবেয়া কলেজের লিটন চাকমা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রত্নাবতী  চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইমাছড়া বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান রতন চাকমা  প্রমূখ। 

 

এসময় লুম্বিনী শাখা বন বিহারের অধ্যক্ষ লোকানন্দ মহাস্থবির রাজ বন বিহারের সুধর্মানন্দ মহাস্থবির আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির অর্পণাচরন শাখা বন বিহারের অধ্যক্ষ মুক্ত প্রিয় স্থবির কুকিছড়া বন কুঠিরের অধ্যক্ষ নন্দসার স্থবির বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন মোহন কার্বারী সহ ভিক্ষু সংঘ ও বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় অালোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় অাচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান,অাকাশ প্রদীপ দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। 

 

এর আগে বুধবার সমবেত পূণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বেইন ঘর শুভ উদ্বোধন করেন  খাগড়াছড়ি তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির ও আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ