• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাবাডি প্রতিযোগীতায় জাতীয় চ্যাম্পিয়নদের গণ সংবর্ধনা দিল জুরাছড়ি উপজেলাবাসী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2019   Saturday

৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা কাবাডি প্রতিযোগীতায় জাতীয় চ্যাম্পিয়ন দলকে শনিবার রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি উপজেলাবাসী।


উল্লেখ্য, দলটি ইউনিয়ন, উপজেলা, জেলা উপ অঞ্চল, অঞ্চল ভিত্তিক সব দলকে পরাজিত করে গত ২ অক্টোবর সিলেটের আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামে ঢাকার অঞ্চলের বিজয়ী দলকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয়।


উপজেলা প্রশাসনের উদ্যোগে মিনা মাঠে অনুষ্ঠিত সংবধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জোন অধিনায়ক লেপ্টেনেন কর্নেল মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হাই, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃ মরশেদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় বিজয়ীদের ক্রেশ, নগদ অর্থ উপজেলা প্রশাসন, জোন অধিনায়ক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রদান করা হয়। একই সাথে পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী প্রজ্ঞা চাকমা জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গান প্রতিযোগীতায় প্রথম হওয়াই তাকেও সংর্বধনা দেওয়া হয়।


এর আগে বিজয়ী দলটি সকালে জুরাছড়িতে পৌছলে হাজার হাজার মানুষ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বিজয়ী দলকে জুরাছড়ি লঞ্চ ঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ফুল ছিটিয়ে বরণ করে নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ