• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ইয়াবাসহ আটক একজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2019   Wednesday

মাদক নিয়ন্ত্রণ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাঙামাটিতে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  মঙ্গলবার শহরের কাঁঠালতলী এলাকা হতে ১২পিছ ইয়াবাসহ মোঃ তৌহিদুল আলম(৪৮)কে আটক করে রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

সূত্রে জানাগেছে,রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তার সঙ্গীয় অফিসার স্টাফ ইয়াবা অভিযানে অংশ গ্রহন করেন।প্রায় ১ঘন্টা অভিযান পরিচালনা করে ১২পিছ ইয়াবাসহ পুরাতন মাদক সেবক ও মাদক ব্যবসায়ি মোঃ তৌহিদুল আলম(৪৮)কে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণআইনে উক্ত কার্যালয়ের এসআই মো.জসিম উদ্দিন বাদী হয়ে মোঃ তৌহিদুল আলমের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং-০১ তারিখ ১অক্টোবর ২০১৯।

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ জাহেদুল হক রনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে শহরের কাঁঠালতলী থেকে ১২পিছ ইয়াবাসহ মোঃ তৌহিদুল আলমকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। সে পুরাতন একজন মাদক সেবনকারি ও ব্যবসায়ি বলে পরিচিত। তার বিরুদ্ধে মাদক আইনে আগেও বেশ কটি মামলা রয়েছে।

 

রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছেন তারই ধারাবাহিকতায় রাঙামাটিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনা বলেছেন যেখানে মাদক ইয়াবা সেখানেই অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন। মাদক সেবনকারি ও মাদক বিক্রেতাকে ছাড় দেওয়া হবেনা। মাদক ছাড় মাদক মুক্ত বাংলাদেশ গড়। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সচেতন করতে রাঙামাটি শহরসহ জেলা উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেশ কিছু সচেতনতামূলক অনুষ্ঠান করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

--হিলবিডি২৪.সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ