• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমবায় সমিতি লিঃ এর পরিচিতি সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2019   Wednesday

বিলাইছড়ি উপজেলায় বুধবার উপজেলা শিল্পকলা একাডেমীতে বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমিতি লিঃ এর এক পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সকালে বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমিতি লিঃ এর আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি (ভারঃ) অংচাখই মারমা ও সাধারণ সম্পাদক শেখ সাহিদুল ইসলাম, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) সুনীল বরন চাকমা, ১নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা ছাত্র লীগের সভাপতি ঊষামং মারমা। বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমিতি লিঃ এর সভাপতি আকাশ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন খীসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় সমিতির সদস্য ধনমনি চাকমা। আসন গ্রহণের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ফুলের তোরা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে সন্ধ্যায় সমিতির আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরিচিতি সভায় বক্তারা বলেন, এক সময় আপনারা বিক্ষিপ্তভাবে গাড়ী চালালেও এখন একত্রিত হয়ে সমিতি গঠন করে ঐক্যবোদ্ধ হয়েছেন তার জন্য ধন্যবাদ জানায়। সমিতি গঠন করা সহজ কিন্তু টিকিয়ে রাখা কঠিন। তাই সকল সদস্যর মধ্যে একতা, বিশ্বাস ও সমন্বয় সাধনের মনোভাব থাকতে হবে। এবং সততা ও আদর্শ ঠিক থাকলে অভীষ্ট লক্ষ্যে সহজে পোঁছা যায়। তারা বলেন, বর্তমানে বাংলাদেশে বিরাট সমস্যা হচ্ছে বেকারত্ব। কিন্তু আপনারা স্ব -উদ্যোগে কারোর মুখাপেক্ষী না হয়ে নিজেই নিজের আত্বকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাই আপনারা মোটরযান আইন মেনে গাড়ী চালাবেন। এবং সর্বদা মাদক গ্রহণ করা থেকে বিরত  থাকবেন। এসময় বক্তারা আরও বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এবং দেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে যেতে হবে। তাই তারা নারীদেরকেও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এই পেশায় আশার আহবান জানান। এবং সমিতির সকল সদস্যকে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করার কথা বলা হয়।

--হিলবিডি২৪.সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ