• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রবীন দিবসে রাঙামাটিতে র‌্যালি,আলোচনা সভা ও প্রবীণদের সম্মাননা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2019   Tuesday

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালি, আলোচনাসভা ও ১০জন বিশিষ্ট প্রবীণ ব্যাক্তিকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় সকালে এ উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্র চত্বর থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।

 

র‌্যালী ও  আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০জন বিশিষ্ট প্রবীণ ব্যাক্তিকে সম্মাননা প্রদান করেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজ কল্যাণ বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান ও প্রবীণ সংঘের উপদেষ্ঠা ড. মানিক লাল দেওয়ান, রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সংঘের সভাপতি নীতিশ দেওয়ান। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রবীণদের পথ অনুস্মরণ করেই আগামীতে নবীনদের আলোকিত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। প্রবীনদের যুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েই এ জেলাকে তারা এগিয়ে নিয়ে এসেছে। তাই তাদের অবহেলা করলে চলবেনা। তাদের মানসিক ও শারিরিকভাবে সবসময় সুস্থ রাখতে হবে। এই সুস্থ রাখার কাজটি নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের দায়িত্বে পরে। প্রবীণদের অবহেলার চোখে না দেখে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও যাতায়াত ব্যবস্থাসহ তাদের সকল প্রকার সুযোগ সুবিধার আহ্বান জানান চেয়ারম্যান। তিনি বলেন, সকলের ধর্মে রয়েছে বয়স্কদের প্রতি সম্মান ও যতœশীল হওয়া। কিন্তু কিছু কিছু পরিবারকে দেখা যায় বাবা-মা বয়স্ক হলে তাদের প্রতি অবহেলা করে তাদের মানসিকভাবে হেনাস্থা করা হয় যা মোটেই কাম্য নয়। প্রবীণদের বিরুদ্ধে বৈষম্য দূর করে প্রবীণদের সমাজের বোঝা মনে না করার আহবান জানান জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি এ অর্থবছরে পরিষদ হতে প্রবীণদের জন্য যে ভবনটি করা হচ্ছে তা শতভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে প্রক্টর ও ডীন’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করায়  জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, জেলার বিভিন্ন কমিটিতে সক্রিয় থেকে অদ্যবদি সেবামূলক কর্মকান্ডে পরামর্শ প্রদানের জন্য রাঙ্গামাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, দীর্ঘদিন ধরে জেলার বিশিষ্ট আইনজীবি হিসেবে কাজ করা ও সেবামূলক বিভিন্ন সংস্থায় াবদার রাখায় এ্যাডভোকেট জ্ঞানেন্দু বিকাশ চাকমা, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত থেকে পার্বত্য জেলায় সেবা দেওয়া ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, দীর্ঘদিন খেলাধুলা ও জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত থেকে অবদান রাখায় প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম মাষ্টার ডিগ্রী অর্জনকারী মহিলা ও দীর্ঘদিন সমাজসেবা অধিদপ্তরের বৃহত্তর পার্বত্য জেলার বিভিন্ন পদে কর্মরত থেকে জেলার উপপরিচালক হিসেবে অবসর কালীন সময়ে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় সমাজসেবা অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক আরতী চাকমা, বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় প্রাক্তন প্রথম শ্রেণী ঠিকাদার ও সমাজসেবী চন্দ্র শেখর খীসা, অবসরকালীন সময়ে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন উপপরিচালক ডাঃ সুব্রত চাকমা, অবসরে প্রবীন সংঘ’সহ সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রাক্তন কর্মকর্তা প্রদীপ কুমার বড়ুয়া ও সন্তানদেন উচ্চ শিক্ষা গ্রহণ ও প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় কুঞ্জলতা ত্রিপুরাকে সম্মাননা প্রদান করা হয়।

 

এছাড়া জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুমোদনের এককালীন চেক জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী এবং বিভিন্ন রোগীদের আর্থিক অনুদান কর্মসূচী থেকে প্রাপ্ত চেক বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ