• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দোষীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীর বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2019   Wednesday

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), মাইজভান্ডার দরবার শরীফসহ বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে ফেসবুকে বিকৃত ও উস্কানিমূলক পোস্ট এবং শেয়ারের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ মুসল্লিদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্যে দেন রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবর, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার মিয়া বানু, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলনা মোঃ আখতার হোসেন চৌধুরী প্রমুখ।

 

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হরতালসহ বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেন।

--হিলবিডি২৪.সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ