• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজপথে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2019   Thursday

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিক্ষোভ-মিছিল, অবস্থান ধর্মঘট ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌর সভা কার্যালয় চত্বর ঘুরে আবারও জেলা জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরের পাশে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান ধর্মঘট চলাকালে রাঙামাটি মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ¯েœহাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন,পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাবিলা,আকিবুল,মুন্না,ইরফান হোসেন ও মো. কাউসার প্রমুখ। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।


শিক্ষার্থীরা বলেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ,স্থায়ী হোস্টেল নির্মাণ,মেডিকেল কলেজকে ২৫০ বেডে উন্নতি করা,প্র্যাক্টিকেল করার সরঞ্জামাদি ক্রয় ও শেষ বর্ষের শিক্ষার্থীদের ইন্টানি করার সরঞ্জামাদি ক্রয় করতে হবে। এসব সমস্যার দ্রুত সমাধান করা না হলে শিক্ষার্থীদের আন্দোলন আরো কঠোর করা হবে।


শিক্ষার্থীরা আরো বলেন,রাঙামাটি মেডিকেল কলেজের সাথে সারা দেশে মোট ৫টি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ ছাড়া বাকিসব কটি মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস করছে কিন্তু রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখনো স্থায়ী ক্যাম্পাসে উঠতে পারেনি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে আজ বাধ্য হয়ে রাজপথে দাঁড়াতে হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। -
-হিলবিডি২৪/সম্পাদক/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ