• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় অান্তঃ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2019   Sunday

রাঙামাটির বরকলে রোববার থেকে স্কুল পর্যায়ে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।   

 

রোববার বরকলের মাঠ প্রাঙ্গনে খেলার  প্রতিযোগিতার  উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আহমেদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরকল উপজেলার একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর, বরকল উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা করুনা মোহন চাকমা বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা ও মতিলাল চাকমা  খুব্বাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন চাকমা বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার চাকমা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকাদের ফুটবল,হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়। 

 

 খেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে বরকল উপজেলাধীন ৭ টি স্কুল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় জুনোপহর উচ্চ বিদ্যালয় বালক দল ১-০ গোলে বরকল মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়  শুভ সূচনা করে।  বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা দল  ২-০ গোলে সুবলং উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  

 

উল্লেখ্য,আগামী ৯ সেপ্টেম্বর চূড়ান্ত খেলায়  জুনোপহর উচ্চ বিদ্যালয় ও বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                               

      

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ