• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

চুরির অভিযোগে প্রতিবেশিদের নির্যাতন
কাপ্তাইয়ে অপমান সইতে না পেরে কিশোরের আত্মহত্যা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2019   Tuesday

চুরি করার অভিযোগে প্রতিবেশিদের নির্যাতন ও মা`র গায়ে হাত তোলায় অপমান সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় মোঃ জাকির হোসেন বিজয়(১৪) নামের এক কিশোর।সে মৃত মনির হোসেনের কনিষ্ঠ পুত্র।ঘটনাটি ঘটেছে গেল সোমবার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন ফকিরাঘোনায়। এব্যাপারে কাপ্তাই থানার অপমৃত্যু মামলা নং -৯, তারিখ-০৩/০৯/১৯ রুজু করা হয়েছে।

 

     স্থানীয় একাধিক সূত্রে জানা গেছ, ঘটনারদিন সন্ধ্যায়  প্রতিবেশি শাহজাহান গার্ডের ঘর থেকে ১টি মেক্সী,১টি জামা চুরির অভিযোগে প্রতিবেশি কয়েক ব্যক্তি ছেলেটিকে বেদম প্রহার করে উপযুক্ত বিচার চেয়ে বিজয়ের পরিবারের নিকট তাকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর বিজয়কে তার মা বকাঝকাসহ মারধরও করে।এক পর্যায় প্রতিবেশিরা পুলিশ ডেকে এনে বিজয়কে আটক করতে বলে এবং বিজয়ের মা` কেও মারধর করে। রাগে,ক্ষোভে অপমান সইতে না পেরে বিজয় ঘরের সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তারা জানায়।

 

কিশোর বিজয়ের মা সালমা বেগম জানান, ওইদিন সন্ধ্যায় চুরির অভিযোগে প্রতিবেশি ধন মিয়া,তার ছেলে মনা,হোসেনসহ প্রতিবেশি জাহাঙ্গীর,বশির, ফারুক,আলমগীরসহ বেশ কয়েক ব্যক্তি মিলে ছেলেকে মারধর করে উপযুক্ত বিচার চেয়ে বিজয়কে আমার জিম্মায় দেয়।বিষয়টি শুনে মা` সালমাও বিজয়কে বকাঝকা করে এবং শলা দিয়ে মারে। এতেও ওই প্রতিবেশিরা শান্ত হয়নি।তারা স্থানীয়  ডিসিএল বাংলার পুলিশ নিয়ে আসে বিজয়কে ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে।পুলিশ বিষয়টি শুনে অভিযোগকারীদের  কিছুক্ষণ পরে উভয়পক্ষকে আরআই এর (ডিসিএল বাংলার পুলিশ ইন্সপেক্টর) নিকট যেতে বলেন বিষয়টি নিষ্পত্তির জন্য।  পুলিশ চলে যাবার পর এনিয়ে সালমার সাথে অভিযোগকারীদের তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে অভিযোগকারীরা সালমার গায়েও হাত তোলে বলে তিনি জানান।

 

এরই ফাঁকে অপমান সইতে না পেরে রাত প্রায় ৯ টার সময় বিজয় গিয়ে ঘরের সিলিংয়ে ফাঁস দেয়।কিছুক্ষণ পরই ঘটনা টের পেয়ে ফাঁস থেকে নামিয়ে তাকে রাত প্রায় ৯ টা ৪০ মিনিটের সময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কান্না জড়িত কন্ঠে সালমা বলেন,প্রতিবেশিদের নির্যাতন ও অপমান সইতে না পেরে আমার ছেলে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি এর বিচার চাই।

 

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমিও শুনেছি প্রতিবেশিরা কিশোর বিজয় এবং তার মা` কে মারধর করেছে।লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার রাঙামাটি প্রেরন করা হয়েছে বলেও ওসি নাসির জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ