• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর ওরশ সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2019   Saturday

গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার উদ্যোগে গাউছে জামান হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)-এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার রাতে শহরের রিজার্ভ মুখস্থ খানকা শরীফে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ¦ আল্লামা মঈন উদ্দিন আল-ক্বাদেরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা গাউছিয়া কমিটির সদস্য-সচিব মোঃ আবু সৈয়দ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাহবুব এলাহী শিকদার। জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল কাদেরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসার সুপার মাওলানা জসীম উদ্দিন নুরী, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সেকান্দর হোসেন আল কাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল কাদেরী, সহকারী ইমাম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম আল কাদেরী, জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ জানে আলম, আবদুল হাকিম ভোলা সওদাগর প্রমুখ।

 

আলোচনা সভা শেষে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা বলেন, এই উপমহাদেশে কোরআন-সুন্নাহর সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার-প্রসারে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর অবদান অনস্বীকার্য। রাসুলে পাক (দঃ)-এর পবিত্র এই বংশের উত্তরাধীকারীদের এ দেশে পদচারনার মাধ্যমে সাধারন মুসলমান ইসলামের সঠিক পথটি খুঁজে পেয়েছে। তাই শাহেন শাহে সিরিকোট গাউছে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)-এর দেখানো পথে জীবন পরিচালিত করলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে নিঃসন্দেহে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ