• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নানিয়ারচর ইউএনও এর বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ চার ইউপি চেয়ারম্যানের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2019   Thursday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির বিপরীতে সরকারের দেয়া বরাদ্দের চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন  চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।  তাদের অভিযোগ  ইউএনও মাসউদ পারভেজ মজুমদার ভিজিএফ কর্মসূচির চাল বন্টন ও বিতরণে ক্ষমতার অপব্যবহার, বৈষম্যমূলক বিভাজন, ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও অধিকার খর্ব করেছেন। তারা ইউএনও এর এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ বৈষম্যমূলক কার্যকলাপ অবসানের দাবি জানিয়েছেন।

 

সংবাদ মাধ্যমে দেয়া যৌথভাবে স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে উপজেলার সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপম চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা এসব অভিযোগ করেন।

 

বিবৃতিতে অভিযোগ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, বন্যাসহ বিভিন্ন দুর্যোগ এবং দুঃস্থ ও গরিব পরবিারের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির অধীন নানিয়ারচর উপজেলার ১২২৫ পরিবারের অনুকূলে ১৬ দশমিক ৮৭৫ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু ওইসব বরাদ্দের চাল ইউএনও মাসউদ পারভেজ মজুমদার উপজেলার চার ইউনিয়ন পরিষদের মতামত উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারসহ সম্পূর্ণ মনগড়াভাবে বিতরণ করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, ইউএনও কেবল মুসলিম অধ্যুষিত এলাকা প্রাধান্য দিয়ে বৈষম্যমূলকভাবে সাবেক্ষ্যং ইউনিয়নে ৫০ পরিবার, নানিয়ারচর ইউনিয়নে ২৪০ পরিবার, বুড়িঘাট ইউনিয়নে ৭৬৫ পরিবার এবং ঘিলাছড়ি ইউনিয়নে ৭০ পরিবারকে বিতরণ করেছেন। অথচ এর আগে প্রত্যেক ইউনিয়নে জনসংখ্যার অনুপাতে বন্টন করে ভিজিএফ চাল বিতরণ করা হতো।

 

বিবৃতিতে আরো  অভিযোগ করা হয়, ইউএনও মাসউদ পারভেজ মজুমদার বরাদ্দের চাল প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক বিভাজন করে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের নামে ছাড়পত্র  দেন। এতে মুসলিম সম্প্রদায়ভূক্ত প্রত্যেক ওয়ার্ডে ১৫০ থেকে ২০০ পরিবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্য সম্প্রদায় অধ্যুষিত প্রত্যেক ওয়ার্ডে মাত্র পাঁচ পরিবারকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। যা এটি সম্পূর্ণ বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক পক্ষপাতদুষ্ট কার্যকলাপ। তিনি ওয়ার্ড ভিত্তিক বিভাজন ও ওয়ার্ড সদস্যের নামে ভিজিএফ চালের ছাড়পত্র দিয়ে ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও অধিকার খর্ব করেছেন।

 

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ম যার যার উৎসব সবার উক্তির কথা উল্লেখ করে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করেছেন নানিয়ারচর ইউএনও মাসউদ পারভেজ মজুমদার। এতে  ইউএনও তার সংকীর্ণ মানসিকতা ও বৈষম্যমূলক কার্যকলাপের পরিচয় দিয়েছেন।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নানিয়ারচর ইউএনও মাসউদ পারভেজ মজুমদার বলেন, ইউপি চেয়ারম্যানদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অমূলক। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মুসলিম অধ্যুষিত এলাকায় একটু বেশী ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আর সেগুলো দেয়া হয়েছে ওয়ার্ড ভিত্তিক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ