• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বিলাইছড়িতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে নানা কর্মসূচি

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন  উপলক্ষে বৃহস্পতিবার  বিলাইছড়ি উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান দিয়ে শুরু হয়েছে।

 

এ উপলক্ষে সকালে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এতে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়–য়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও  বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভাঃপ্রাঃ) অংচাখ্যই মারমা , সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা ও জাইকা এর উপজেলা ডেভেলভমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা।

 

বক্তারা বলেন, যেহেতু ডেঙ্গু রোগটা সারাদেশ ব্যাপী মহামারী আকারে ধারণ করেছে। তাই সরকার প্রতিরোধ হিসেবে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য আমাদেরকে সচেতন হয়ে আমাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বক্তারা আরও বলেন, তবে এলাকা ভেদে ডেঙ্গু পার্বত্য চট্টগ্রামে তেমন একটা না থাকলেও ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তারা আরও বলেন, আজকের আলোচিত বিষয়গুলো এখানে সীমাবদ্ধ না রেখে উপস্থিত সকলের  মাধ্যমে জনগণের কাছে পোঁছে দিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির তথ্য অনুযায়ী বিলাইছড়ি উপজেলার জুন মাসে মোট ম্যালেরিয়া রোগীর সংখ্যাা ১১৪ জন। এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে,  এই রিপোর্ট লেখা পর্যন্ত চলতি মাসে মোট রোগীর সংখ্যা ৯৪ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ