• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে মাদক বিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের ছোবল থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সচেতনতার মাধ্যমে মাদক মুক্ত সুস্থ জাতি সৃষ্টি করতে হবে।

 

বুধবার বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিনা ১২বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে ভুষনছড়া বাজারে মাদক বিরোধী সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবদুল খালেক এসব কথা বলেন।

 

ছোট হরিনা ১২বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্নেল নারায়ন চন্দ্র দেবাশীষ পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বরকল মডেল থানার এস আই মোহাম্মদ সোহেল হোসেন মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন।

 

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন বড় হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা সহ ভূষণছড়া ইউনিয়নের মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

সেক্টর কমান্ডার আরো বলেন,সীমান্ত দিয়ে হেরোইন ইয়াবা গাঁজা বিদেশী মদ সহ কোন মাদক দ্রব্য যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি সাধারন মানুষদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ