• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির ফিসারী বাঁধসহ সড়কটি রক্ষার দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

রাঙামাটি শহরের ফিসারী বাধ রক্ষার দাবীতে মানবন্ধন করা হয়েছে। সম্প্রতি কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে রাঙামাটি শহরের বনরূপার সাথে রিজার্ভ বাজার ও তবলছড়ির সাথে সংযোগ স্থাপন দৃষ্টি নন্দন ফিসারী বাঁধসহ সড়কটি।

 

 রাঙামাটিবাাসী বানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, পরিবেশ কর্মী ললিত চন্দ্র চাকমা, মঈন উদ্দিন সেলিম, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,  জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আজম।

 

মানবন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে ফিসারী বাধ সড়কটি। প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বাড়লে এ সড়কে বিভিন্ন নৌযান ভিড়ে। এছাড়াও এ বাঁধের উপর ভারি যান রাখার কারণে বাঁধসহ সড়কটি ভেঙে যাচ্ছে। কিন্তু প্রতি বছর এ সড়কটি রক্ষার নাম করে অস্থায়ী মেরামত করা হয়। এটি প্রতি বছর ভাঙে, প্রতি বছর অর্থ অপচয় করা হয়। সম্প্রতি হ্রদে পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধটি। বক্তারা বাধটির রক্ষার জন্য দ্রুত স্থায়ী মেরামতের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ