• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের সদস্য জানে আলম আর নেই,জেলা পরিষদ চেয়ারম্যানের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2019   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম আর নেই(ইন্নালিল্লাহি ওয়া রাজিউন--)। তিনি বৃহস্পতিবার লংগদুতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বৎসর। তিনি  ১ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ পরিবার পরিজন রেখে যান।

 

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্যগন ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪জুলাই) সকালে লংগদু উপজেলায় নিজ বাসভবনে জানে আলম বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে কিছুক্ষণ পর তিনি মাটিতে ঢলে পরে যায়। তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যগ করেছেন। পরে জানে আলমকে লংগদু জেলা পরিষদ বিশ্রামাগারে নিয়ে আসা হলে তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা’সহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন ও এক নজর দেখতে ছুটে যান।

 

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও  সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং প্রয়াতের সৎগতি কামনা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য, পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ