• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ের সর্বমহলে শোক
জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব হারিজ চেয়ারম্যান আর নেই

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2019   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য, অবিভক্ত চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার কর্মী, সমাজসেবক, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব  আলহাজ্ব এ কে এম হারিজ  (প্রকাশ হারিজ চেয়ারম্যান) মঙ্গলবার ভোর ৩.৪০ মিনিটে  চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি--  রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।

 

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম হারিজ চেয়ারম্যান ১৯৯০-৯১ সনে ৭ লক্ষ বৃক্ষরোপন করে প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক লাভ করেন। তিনি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বিভিন্ন  সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন বলে তার ছেলে সারোয়ার হোসেন জানান।

 

মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। হারিজ চেয়ারম্যানের মৃত্যুর খবরে কাপ্তাইয়ের সামাজিক, রাজনৈতিক এবং সর্বস্তরের লোকজন ছুটে যান মরহুমের শিলছড়ির বাসভবনে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

ওইদিন বাদ আছর বিকেল ৫.৩০ মিনিটে শিলছড়ি মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লোকজন অংশ নেয়। পরে তাকে শিলছড়ি বড় মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়।  

 

এদিকে শোক বার্তায় রাঙামাটি পাবর্ত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা একে এম হারিছের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা ও বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ