• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ভবন নির্মাণে মাটি খননের সময় মাটি চাপা পড়ে ৩ শ্রমিক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2019   Sunday

রোববার রাঙামাটি শহরের রাঙামাটি মহিলা কলেজ এলাকায় পাকা ভবনের নির্মানের জন্য মাটি খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে ১০ থেকে ১২ জন শ্রমিক দিয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় হ্রদে জেগে উঠা পাড়ে পারভিন আক্তার নামের এক স্কুল শিক্ষিকা পাকা ভবনের নির্মানের জন্য মাটি খনন করছিলেন। এসময় শ্রমিকরা ৬ ফুট উচ্চতায় মাটি খনন করার সময় হঠাৎ করে মাটি ধসে গিয়ে ৫ শ্রমিক মাটিতে চাপা পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে সেন্টু মিয়া(৩২), আনফুর আলী (৬০), পাপ্পু(১৭),ওমর আলী(৩৫) ও সবুজ মিয়া (৩২) নামের ৫ জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এতে আহতদের মধ্যে থেকে ৩ জন শ্রমিক ,সেন্টু মিয়া, আনফুর আলী ও পাপ্পুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত ২জন ওমর আলী ও সবুজ মিয়াকে রাঙামাটি জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতদের বাড়ী রিজাবভ বাজার এলাকায় হলেও স্থায়ী নিবাস সুনামগঞ্জের ধরমপাশা এলাকায়। ঘটনার পর পর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবন নির্মাণকারী স্কুল শিক্ষিকা ঘটনার পর পর গা ঢাকা দিয়েছেন।


রাঙামাটি কোতয়ালী থানার ওসি জাহিদুল হক রনি জানান, রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের কাজ করতে গিয়ে উপর থেকে নির্মান শ্রমিকদের উপর মাটি চাপা পড়ে । পরে উদ্ধার তৎপরতা চালিয়ে ৩ জনকে মৃত অবস্থায় ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, কাপ্তাই হ্রদের ঘেষে যিনি ভবন নির্মাণ করছিল তা সম্পূর্নভাবে অবৈধ। ইতোমধ্যে ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ